• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

ভৈরবে এসিল্যান্ডের মোবাইল নাম্বার ক্লোন প্রতারিত না হওয়ার অনুরোধ

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরব সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেনের অফিসিয়াল ফোন নম্বর ক্লোন করে টাকা চাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে ১৮ আগস্ট শুক্রবার সকলকে সতর্ক করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসিল্যান্ডের অফিসিয়াল আইডি থেকে একটি সতর্কিকরণ পোস্ট করেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন।
তিনি দৈনিক পূর্বকণ্ঠকে জানান, একটি চক্র আমার ব্যবহৃত অফিসিয়াল ফোন নাম্বারটি ক্লোন করে আমার অফিসের সহকর্মীদের কাছ থেকে টাকা চেয়েছেন। পরে বিষয়টি আমার অফিসের কর্মকর্তারা আমাকে অবগত করেন। পরবর্তীতে তার অফিসিয়াল নাম্বারটি সচল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
এছাড়া তার অফিসিয়ালি ফেসবুক আইডি থেকে সকলকে সতর্ক করে জনসচেতনতামূলক একটা পোস্ট দেন এসিল্যান্ডের অফিসিয়াল মোবাইল নাম্বার ০১৭৫৩৮৬৯৯৩৯ টি ক্লোন করা হয়েছে। কাউকে বিভ্রান্ত ও প্রতারিত না হওয়ার জন্য সতর্ক থাকার জন্য অনুরোধ জানান তিনি। তার নাম্বার থেকে কল দিয়ে কেউ টাকা চাইলে কেউ কোন ধরণের লেনদেন না করার আহবান জানান তিনি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানান।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম জানান, কোন প্রতারক চক্র এসিল্যান্ডের অফিসিয়াল ফোন নাম্বারটি ক্লোন করে কাজটি করেছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছেন বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *