# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুরে এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত হলেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক জিএস ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সদস্য বদরুল আলম শিপু।
গত ১৭ আগস্ট বৃহস্পতিবার দুপুরে ইতালি প্রবাসী বদরুল আলম শিপু মিথ্যা মামলায় আদালত থেকে জামিন পান । বিকেলে বাজিতপুর-নিকলী উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও এলাকাবাসীর উপজেলার উজানচরে ছুটে যান। সেখান থেকে কয়েক শত মোটরসাইকেল ও ট্রাক শোভাযাত্রার মাধ্যমে উপজেলার পিরিজপুর, সরারচর, ভাগলপুর, বাজিতপুর বাজার হয়ে নিজ গ্রাম সরিষাপুরে আসেন। সেখানে গ্রামবাসী ও শত শত নেতাকর্মী তাকে সংবর্ধনা দেয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বদরুল আলম শিপু বলেন, আমি ছাত্র জীবন থেকে বিএনপি’র রাজনীতির সাথে জড়িত, আর সে জন্য আমাকে অনেক মামলা হামলার শিকার হতে হয়েছে । আমি কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের বিএনপি দলীয় একজন মনোনয়ন প্রত্যাশী। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল আমাকে মনোনয়ন দিবে বলে আশা করছি ।
এ সময় উপস্থিত ছিলেন, বাজিতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. রনি ভূইয়া, বাজিতপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক হামিদুল হক ভূইয়া, নিকলী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক প্রিন্স মাহমুদ তুহিন, বাজিতপুর উপজেলা মৎসজীবি দলের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক কাউসার আহমেদ, নিকলী উপজেলা ওলামা দলের যুগ্ম-আহ্বায়ক জিয়া উল্লাহ, গুরুই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আলী আকরামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।