• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

কিশোরগঞ্জে বিএনপি’র বিশাল পদযাত্রা

কিশোরগঞ্জে বিএনপি’র
বিশাল পদযাত্রা

# নিজস্ব প্রতিবেদক :-
বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে আজ ১৯ আগস্ট বিএনপি দেশব্যাপী পদযাত্রা কর্মসূচী পালন করেছে। এর অংশ হিসেবে কিশোরগঞ্জেও বিএনপি পদযাত্রা করেছে।
দুপুরে সরকারি গুরুদয়াল কলেজ মাঠে প্রথমে জেলা বিএনপি’র সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল, জেলা কমিটির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ-সভাপতি রেজাউল করিম খান, রুহুল হোসাইন, জালাল মোহাম্মদ গাউস, জালাল উদ্দিন, যুগ্ম-সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া প্রমুখ। এরপর বিপুল সংখ্যক নেতাকর্মীর পদযাত্রা রথখলা মাঠে গিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়। এসময় এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। তবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *