• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

পাকুন্দিয়ায় ৬০০ শিশুকে ঈদ উপহার দিলেন মুক্তিযোদ্ধা মিছবাহ উদ্দিন

পাকুন্দিয়ায় ৬০০ শিশুকে ঈদ উপহার
দিলেন মুক্তিযোদ্ধা মিছবাহ উদ্দিন

# রাজন সরকার, পাকুন্দিয়া :-

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর এলাকার বর্ণমালা আইডিয়াল স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে শিশুদের হাতে ঈদ উপহার তুলে দিচ্ছেন প্রধান অতিথি সাংসদ সাবেক আইজিপি নূর মোহাম্মদ।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে সৃষ্ট দুর্যোগে থমকে গেছে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের দুস্থ ও অসহায় মানুষের জীবন চলার পথ। তাদের পাশে সরকারের পাশাপাশি অনেক ব্যক্তি, প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রবাসীরা মানবিক সহায়তা হিসেবে যেসব খাদ্যসামগ্রী বিতরণ করেছেন তা মূলত বড়দের খাবার উপযোগী।
এমন দুর্যোগে নানা বিষয় থেকে বঞ্চিত হচ্ছে ওই সকল দুস্থ ও অসহায় পরিবারের কোমলমতি শিশুরা। এবার সেই সকল বিষয়ে বঞ্চিত শিশুদের জন্য সহায়তা হিসেবে ঈদ উপহার নিয়ে এসেছেন পাকুন্দিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো. মিছবাহ উদ্দিন।
এ উপলক্ষে গত শুক্রবার (২২ মে) সকালে তাঁর ব্যক্তিগত উদ্যোগে পাকুন্দিয়া পৌর এলাকার বর্ণমালা আইডিয়াল স্কুলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওইসব ঈদ উপহারের প্যাকেট ৬০০ শিশুর হাতে তুলে দেন কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ।
দুস্থ ও অসহায় পরিবারের এসব শিশুর জন্য পোলার চাল, চিনি, সেমাই, গুরুদুধ ও ঈদের জামাসহ একটি প্যাকেট দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মিছবাহ উদ্দিন, জাঙালিয়া ইউপি চেয়ারম্যান সরকার শামীম আহমেদ ও নারান্দী ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম প্রমুখ।
এছাড়াও পরে তিনি মুক্তিযোদ্ধা কার্যালয়ে উপস্থিত হয়ে ৫০ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে ঈদ উপহার হিসেবে একটি করে লুঙ্গি বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *