• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

চিকিৎসকের আত্মহত্যা, থানায় প্ররোচনার মামলা, স্ত্রী ও দুই ভাই গ্রেপ্তার

চিকিৎসকের আত্মহত্যা
থানায় প্ররোচনার মামলা
স্ত্রী ও দুই ভাই গ্রেপ্তার

# নিজস্ব প্রতিবেদক :-
হোসেনপুরে পারিবারিক কলহে ভাড়া বাসায় আরিফুল ইসলাম নামে এক এমবিবিএস চিকিৎসক ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের বড়ভাই আশরাফুল ইসলাম বাদী হয়ে হোসেনপুর থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলা করেছেন। মামলায় নিহতের স্ত্রী ডা. শাহীন সুলতানা মিরা ও মিরার দুই ভাই মো. নাসির উদ্দিন ও মো. এরশাদকে আসামি করা হয়েছে। ৭ আগস্ট সোমবার মামলা করার পর তিনজনকেই গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাজ্জামান টিটু।
মিঠামইনের বাসিন্দা ডা. আরিফ হোসেনপুরের ঢেকিয়া এলাকার ভাড়া বাসায় স্ত্রী মিরাকে নিয়ে বসবাস করতেন। তাঁরা হোসেনপুরে মডার্ণ ডায়াগনস্টিক সেন্টার নামে একটি ক্লিনিক পরিচালনা করতেন। স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। এর জেরেই তিনি ৫ আগস্ট শনিবার রাতে ভাড়া বাসায় ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। মৃতদেহের পাশ থেকে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ লেখা একটি চিরকুট উদ্ধার হয়েছে। লাশের ময়না তদন্ত করানো হয়েছে বলেও ওসি আসাদুজ্জামান টিটু জানিয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *