# নিজস্ব প্রতিবেদক :-
ভৈরবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া জোনাল শাখার মানবাধিকার বিষয়ক আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি উদ্বোধন করেন ভৈরব উপজেলা পরিষদ মহিলা ভাইস- চেয়ারম্যান মোছা. মনোয়ারা বেগম।
৬ আগস্ট রোববার সন্ধ্যায় পৌর শহরের হোটেল হাজী এন্ড পার্টি সেন্টারে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া জোনাল শাখার সভাপতি মো. আব্দুল লতিফের সভাপতিত্বে আলোচনা ও পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব পৌরসভার সাবেক মেয়র হাজী মো. শাহিন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, আসক ফাউন্ডেশন জোনাল শাখার উপদেষ্টা অ্যাডভোকেট মো. আইয়ুব হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আসক ফাউন্ডেশন জোনাল শাখার সাধারণ সম্পাদক হাজী এম এ মুছা, সিনিয়র সহ- সভাপতি দেলোয়ার হোসেন সুজন, সহ-সভাপতি নিজাম উদ্দিন সরকার, হাজী মো. শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মো. বরকত উল্লাহ, সাদেকপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান ও আসক ফাউন্ডেশনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হাজী মো. তোফাজ্জল হক, কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদ ও আসক ফাউন্ডেশন উপদেষ্টা মো. লিটন মিয়া প্রমুখভ।
আলোচনা ও পরিচিতি সভা সঞ্চালনা করেন আসক ফাউন্ডেশন জোনাল শাখার সহ-সভাপতি ফখরুল আলম রতন ও দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম রুবেল।