# মোহাম্মদ খলিলুর রহমান :-
আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের ব্যাপক গণসংযোগ ও পথসভা করছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাবু সুব্রত পাল। তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ হিন্দু কল্যাণ ট্রাস্ট এর ভাইস চেয়ারম্যান।
গত ৩ আগস্ট থেকে ৬ আগস্ট বাবু সুব্রত পাল নিকলী উপজেলার জারইতলা, দামপাড়া ও কারপাশা। বাজিতপুর উপজেলার হিলচিয়া ও পৌরসভার বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিষয় গুলো জনগণের নিকট তুলে ধরে সভা-সমাবেশ, গণসংযোগ, পথসভার পাশা পাশি লিফলেট বিতরণ করছেন।
এ সময় তৃণমূল নেতা-কর্মী ও সর্বস্তরের জনগণের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চাই এবং তার জন্য সকলের কাছে দোয়া চান।
এর আগে গত ৪ আগস্ট বাজিতপুর পৌরসভার হাফেজ আব্দুর রাজ্জাক পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে নতুন অফিস উদ্বোধন করেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাবু সুব্রত পাল।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ নুরুন্নবী বাদল ও সাবেক উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান ও উপজেলা আওয়ামী লীগ নেতা মোবারক মাস্টার কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক আতাউর রহমান উজ্জল উপজেলা আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক শফিক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নজরুল ইসলাম খোকন ও হিলচিয়া ইউনিয়নের চেয়ারম্যান নাহিদ ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক নুরুন্নবী হোসেন নিলয়। এছাড়া বাজিতপুর উপজেলার আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের অঙ্গসহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মনোনয়ন প্রত্যাশী বাবু সুব্রত পাল বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তৃণমূল জনগণের সেবক হিসেবে কাজ করে যাচ্ছি। উন্নত রাষ্ট্র গড়তে হলে, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের বিকল্প নেই, জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলমত নিবির্শেষে আবারও নৌকা মার্কায় ভোট আহবান করেন। তিনিই নৌকার মাঝি হিসেবে এ আসনে মনোনয়ন পাবেন বলে দৃঢ়ভাবে বিশ্বাসী।
গণসংযোগে কিশোরগঞ্জ জেলা যুবলীগের সভাপতি প্রার্থী বাছির উদ্দিন রিপন, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক আতাউর রহমান উজ্জ্বল, নিকলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কারার শাহরিয়ার আহমেদ তুলিপ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক নুরুন্নবী হোসেন নিলয়, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সদস্য অ্যাডভোকেট মুহাম্মদ আরকান মিয়া, মোস্তাফিজুর রহমান রাজু, বাজিতপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, নিকলী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক খায়রুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সোহেল মিয়া, মুখলেছুর রহমান সবুজ, নিকলী উপজেলা যুবলীগ নেতা নুরে এলাহী আরেফিন, বাজিতপুর যুবলীগ নেতা, নাদিম মাহমুদ সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনের দলীয় নেতা-কর্মীরা এই গণসংযোগে অংশ নেন।