# নিজস্ব প্রতিবেদক :-
জেলা পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমানকে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি থেকে পূর্ণাঙ্গ সভাপতি করে দিলেন কেন্দ্রীয় সভাপতি শেখ হাসিনা। ৬ আগস্ট রোববার তিনি এই ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ আফজাল। সভাপতি কামরুল আহসান শাহজাহান গতবছর ২ মে মারা যাবার পর থেকে সিনিয়র সহ-সভাপতি জিল্লুর রহমান ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছিলেন।