জেলা মহিলা সংস্থার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে -পূর্বকণ্ঠ
# নিজস্ব প্রতিবেদক :-
বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ ৫ আগস্ট শনিবার সকালে জেলা মহিলা সংস্থার পক্ষ থেকে জেলা কালেক্টরেট প্রাঙ্গনে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় জেলা মহিলা সংস্থার সদস্য সালমা হক, শাহীন সুলতানা ইতি ও মহিলা সংস্থার কর্মকর্তা সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।