সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে -পূর্বকণ্ঠ
# নিজস্ব প্রতিবেদক :-
বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ ৫ আগস্ট শনিবার সকালে জেলা সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে জেলা কালেক্টরেট প্রাঙ্গনে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়–য়া ছাড়াও জেলা সড়ক ও জনপথ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।