জেলা পরিষদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে -পূর্বকণ্ঠ
# নিজস্ব প্রতিবেদক :-
বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ ৫ আগস্ট শনিবার সকালে জেলা পরিষদের পক্ষ থেকে জেলা পরিষদ প্রাঙ্গনে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উপসচিব মোহাম্মদ আব্দুল্লাহ ছাড়াও জেলা পরিষদের অন্যান্য সদস্য ও জেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।