# নিজস্ব প্রতিবেদক :-
বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ ৫ আগস্ট শনিবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে কালেক্টরেট প্রাঙ্গনে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এটিএম ফরহাদ চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।
এরপর কালেক্টরেট সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক রুবেল মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ছাড়াও বক্তব্য রাখেন বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মোস্তাক সরকার, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান ও বাছির উদ্দিন ফারুকী, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু প্রমুখ। সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার নাবিলা ফেরদৌস। শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে কালেক্টরেট প্রাঙ্গনে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।
এছাড়াও জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা স্বাস্থ্য বিভাগ, সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, গণপূর্ত বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ, জেলা শিক্ষা অফিস, পাসপোর্ট অফিস, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস, সদর উপজেলা প্রশাসন, জেলা রোভার ও স্কাউট, জেলা মহিলা সংস্থাসহ বিভিন্ন বিভাগ ও প্রতিষ্ঠান।