• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি উদ্বোধনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে ধন্যবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল এর বাস্তবায়নে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি শুভ উদ্বোধনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে ধন্যবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা।
৩ আগস্ট বৃহস্পতিবার দুপুর বারোটায় উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শরীফ উক্ত মিল্ক ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিতাই চন্দ্র দাস।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শাকিল আহমেদ, কুলিয়ারচর প্রেসক্লাবের আহবায়ক সদস্য ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. নাঈমুজ্জামান নাঈম, স্থানীয় ইউপি সদস্য মো. বাদল, অত্র স্কুলের সহকারী শিক্ষিকা শরীফা আক্তার, কমিউনিটি এক্সটেনশন এজেন্ট (সিইএ) কামাল হোসাইন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. তারেক।
উদ্বোধক ডা. মোহাম্মদ শরীফ বলেন, দেশের প্রায় ২৫০টি বিদ্যালয়ে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি শুরু হয়েছে। এরই মধ্যে কুলিয়ারচর উপজেলায় ১টি স্কুল। তিনি বলেন, এ স্কুলের ২০২ জন তালিকাভুক্ত শিক্ষার্থী বিনামূল্যে প্রাথমিকভাবে ১৬০ দিন (স্কুল খোলার দিন) ২ শ মিলিগ্রাম করে ইউএইচটি মিল্ক পাবে।
স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি শুভ উদ্বোধন হওয়ায় খুশি হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে ধন্যবাদ জানান এবং তাঁর দীর্ঘায়ু কামনা করেন অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *