• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:২৩ অপরাহ্ন |
  • English Version

মোটরসাইকেল চাপায় এসএমসি সদস্য নিহত

মোটরসাইকেল চাপায়
এসএমসি সদস্য নিহত

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে মোটরসইকেল চাপায় সদর উপজেলার বৌলাই সৈয়দ হাবিবুল হক উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মো. জাহাঙ্গীর আলম মারা গেছেন। বৌলাই ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন জানিয়েছেন, আজ ৪ আগস্ট শুক্রবার দুপুরের পর বৌলাই বাজারে রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় জাহাঙ্গীর আলমকে একটি মোটরসাইকেল চাপা দেয়। মারাত্মক আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি দক্ষিণ রাজকুন্তি গ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন চেয়ারম্যান আওলাদ হোসেন। আজ বাদ এশা জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *