• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন |
  • English Version

তারেক-জোবাইদার রায়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ

জেলা শহরের রথখলা মাঠে বিএনপির সমাবেশ -পূর্বকণ্ঠ

তারেক-জোবাইদার
রায়ে বিএনপির
বিক্ষোভ সমাবেশ

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে জেলা বিএনপির উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের মামলার রায়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ ৪ আগস্ট শুক্রবার বিকালে শহরের রথখলা মাঠে বিভিন্ন উপজেলা থেকে দলের নেতাকর্মীরা মিছিল করে এসে জড়ো হন। জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে সমাবশে বক্তৃতা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহসভাপতি রুহুল হোসাইন, জালাল মো. গাউস, আমিনুল ইসলাম রতন, জালাল উদ্দিন, শরীফুল ইসলাম, যুগ্মসম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া প্রমুখ।
নেতৃবৃন্দ এ রায়কে বর্তমান সরকারের ‘ফরমায়েসী রায়’ উল্লেখ করে বলেছেন, জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য সরকার এসব জুলুম শুরু করেছে। জিয়া পরিবারের কেউ যেন নির্বাচন করতে না পারেন, সেই উদ্দেশ্যেই এসব রায় দিয়ে সাজা প্রদান করা হচ্ছে। এগুলি প্রতিহিংসাপরায়ণ রায়। বিএনপির নেতাকর্মিরা জেগেছে। সরকারের পতন ছাড়া তারা ঘরে ফিরবেন না বলে নেতারা ঘোষণা দেন। বিদেশী রাষ্ট্রগুলোও বর্তমান সরকারের ওপর চাপ প্রয়োগ করছে বলে তারা উল্লেখ করেন। নেতৃবৃন্দ অবিলম্বে সরকারর পদত্যাগ দাবি করেছেন। সমাবেশ চলাকালে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকলেও সমাবেশে কোন বাধ দেয়নি। ফলে শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *