• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন |
  • English Version

অষ্টগ্রামে শিক্ষককে কুপিয়ে গ্রেপ্তার

পুলিশের হাতে গ্রেপ্তার সন্ত্রাসী ঝুটন মিয়া -পূর্বকণ্ঠ

অষ্টগ্রামে শিক্ষককে
কুপিয়ে গ্রেপ্তার

# নিজস্ব প্রতিবেদক :-
অষ্টগ্রামে এক সন্ত্রাসী শিক্ষককে কুপিয়েছে। থানায় মামালা হবার পর পুলিশ তাকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করেছে। অষ্টগ্রাম থানার ওসি মুর্শেদ জামান জানিয়েছেন, মো. টুটন মিয়া (২৪) নামে এক শিক্ষককে মাথায় কুপিয়ে মারাত্মক আহত করে ঝুটন মিয়া (২২) নামে এক যুবক। এ ঘটনায় টুটন মিয়ার বড়ভাই জাকির হোসেন থানায় বুধবার রাতে মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চাপড়াতলা এলাকা থেকে পুলিশ ঝুটনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, অষ্টগ্রামের ফকিরহাটি এলাকার মৃত রশিদ মিয়ার ছেলে টুটন মিয়া একটি কোচিং সেন্টার পরিচালনা করেন। কলাপাড়া এলাকার পলাশ মিয়ার ছেলে ঝুটন মিয়া কোচিং সেন্টারে আসা-যাওয়ার পথে ছাত্রীদেরকে উত্যক্ত করে। শিক্ষক টুটন মিয়া ঝুটনকে নিষেধ করলে উল্টো ক্ষিপ্ত হয়ে ওঠে। মঙ্গলবার সকালে টুটন মিয়া কলাপাড়ার অন্য এক শিক্ষকের বাড়িতে গেলে ফেরার পথে সকাল ১০টার দিকে ঝুটন ধারালো অস্ত্র দিয়ে টুটন মিয়ার মাথায় রক্তাক্ত জখম করে এবং কিলঘুষি দিয়ে মারাত্মক আহত করে। টুটন মিয়াকে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঝুটন মিয়াকে আজ ৪ আগস্ট শুক্রবার আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন ওসি মুর্শেদ জামান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *