কিশোরগঞ্জে নতুন আরো ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, গত ২০ মে জেলা থেকে ১৩১টি নমুনা সংগ্রহ করে মহাখালীর আইপিএইচ ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। আজ (২৬ মে) মঙ্গলবার প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, সদর উপজেলায় ২ জন, হোসেনপুরে ১ জন, পাকুন্দিয়ায় ৩ জন এবং কটিয়াদীতে ১ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া পুরনো ২ জন রোগীর আবারো পজিটিভ রিপোর্ট এসেছে। ফলে নেগেটিভ হয়েছে ১২২টি নমুনা। এছাড়া অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আসা সদর উপজেলার একজন রোগী সুস্থ হয়েছেন।
সারা জেলায় আজ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে মোট ৪ হাজার ৪৪৬টি। এগুলির মধ্যে পজিটিভ হয়েছে ২৮৪টি। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮৫ জন, আর মারা গেছেন ৮ জন। এদিকে ২৪ তারিখে সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে কুলিয়ারচরে নতুন একজনকে পজিটিভ দেখানো হয়েছিল। প্রকৃতপক্ষে ওই রোগি ভৈরবের। তিনি কুলিয়ারচর স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়েছিলেন। ফলে কুলিয়ারচরে মোট রোগীর মধ্যে থেকে একজন কমবে, আর ভৈরবে একজন বাড়বে।
আজ পর্যন্ত সদর উপজেলায় ‘কোভিড-১৯’ পজিটিভ হয়েছেন ২৮ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৭ জন, আর মারা গেছেন ১ জন। হোসেনপুরে পজিটিভ হয়েছেন ৮ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২ জন, আর মারা গেছেন ১ জন। করিমগঞ্জে পজিটিভ হয়েছেন ২৪ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৭ জন, আর মারা গেছেন ১ জন। তাড়াইলে পজিটিভ হয়েছেন ৩৫ জন, আর এদের মধ্যে সুস্থ হয়েছেন ২৮ জন। পাকুন্দিয়ায় পজিটিভ হয়েছেন ১২ জন, আর এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪ জন। কটিয়াদীতে পজিটিভ হয়েছেন ১৭ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১২ জন, আর মারা গেছেন ১ জন। কুলিয়ারচরে পজিটিভ হয়েছেন ১১ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১০ জন, অপর একজন মারা গেছেন। ভৈরবে পজিটিভ হয়েছেন ৮৩ জন। এদের মধে সুস্থ হয়েছেন ৪৭ জন, আর মারা গেছেন ১ জন। নিকলীতে ৫ জন পজিটিভ রোগীর সবাই সুস্থ হয়েছেন। বাজিতপুরে পজিটিভ হয়েছেন ২১ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৫ জন, আর মারা গেছেন ১ জন। ইটনায় পজিটিভ ১২ জনের মাধ্য ১১ জন সুস্থ হয়েছেন। মিঠামইনে পজিটিভ হয়েছেন ২৫ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২৪ জন, আর অপর একজন মারা গেছেন। অষ্টগ্রামে পজিটিভ ৩ জনের সবাই সুস্থ হয়েছেন।
আজকে জেলায় হোম কোয়ারেন্টিনে আছেন ১৪৮ জন। আর আইসোলেশনে আছেন ১০৩ জন। এদের মধ্যে অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন ৬জন, আর আইসোলেশনে সন্দেহভাজন আছেন ৬ জন। এই ১০৩ জনের মধ্যে হাসপাতালে আইসোলেশনে আছেন ৪০ জন, আর যার যার বাড়িতে আইসোলেশনে আছেন ৬৩ জন।