• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে চাকুসহ দুই ছিনতাইকারী আটক

কিশোরগঞ্জে চাকুসহ দুই
ছিনতাইকারী আটক

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে র‌্যাবের হাতে দু’টি ফোল্ডিং চাকু, তিনটি মোবাইল সেট ও নগদ এক হাজার টাকাসহ দুই ছিনতাইকারী আটক হয়েছে। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, র‌্যাবের একটি দল আজ (২৬ মে) দুপুর দেড়টার দিকে টহল দেয়ার সময় নতুন জেলখানার মোড়ে কতিপয় ব্যক্তি এক ব্যক্তিকে টানাহেঁচড়া করতে দেখে। এসময় ওই ব্যক্তির ডাকচিৎকারে র‌্যাব দু’জনকে আটক করলে তাদের কাছ থেকে দু’টি ফোল্ডিং চাকু, তিনটি মোবাইল সেট ও এক হাজার টাকা উদ্ধার করা হয়। এরা জিজ্ঞাসাবাদে নিজেদের ছিনতাইকারী হিসেবে স্বীকার করেছে। তাড়াইলের কারংকা এলাকার রেনু মিয়ার ছেলে রাফি আহম্মেদের (১৯) কাছ থেকে হোসেনপুরের দীপেশ্বর এলাকার দুই ছিনতাইকারী আবু তাহেরের ছেলে মিঠুন মিয়া (২৪) ও মৃত আব্দুর রশিদের ছেলে ইমরান (২২) টাকাপয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার জন্য টানাহেঁচড়া করছিল। এসময়ই তারা হাতেনাতে র‌্যাবের হাতে আটক হয়। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়েরের প্রকৃয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *