• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে ২শ পথচারীকে ইফতার করালেন ছাত্রলীগ নেত্রী প্রভা

ভৈরবে ২শ পথচারীকে ইফতার
করালেন ছাত্রলীগ নেত্রী প্রভা

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে ২শ পথচারীকে রমজানের শেষ ইফতার বিতরণ করলেন ভৈরব সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজের ছাত্রলীগ সভাপতি সাদিয়া মাহাবুব প্রভা। ২৪ মে রোববার ভৈরব বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, বাজার এলাকায় খেটে খাওয়া হতদরিদ্র ও রিকশা, ভ্যান চালক ও বেদে পল্লীতে এই ইফতার বিতরণ করেন।
এ বিষয়ে ছাত্রলীগ সভাপতি সাদিয়া মাহাবুব প্রভা বলেন, করোনা প্রাদুর্ভাবে মানুষ আজ মানবেতর জীবন যাপন করছে। মানবিক সহায়তায় কলেজের অন্যান্য ছাত্রীদের সহযোগিতায় এই উদ্যোগ গ্রহণ করেছি। এ সময় তিনি আরো বলেন, এর আগেও পর্যায়ক্রমে ৩শ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। হ্যান্ড স্যানিটাইজার, মাস্কসহ জনসচেতনতা লিফলেট বিতরণ করা হয়েছে। এই কার্যক্রমে সহযোগিতায় ছিলেন, মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাহিদা সুলতানা, সহ-সাংগঠনিক তানিয়া, আইন বিষয়ক সম্পাদক পান্না, ত্রাণ বিষয়ক সম্পাদক আরোহী ও অন্যতম সদস্য স্বর্ণা, অনামিকাসহ অন্যান্য ছাত্রলীগ কর্মীরা। সার্বক্ষণিক দলীয় নেতাকর্মীদের সমর্থন পেয়েছেন বলে তিনি জানান এবং করোনা মহামারি প্রতিরোধের আগমুহুর্ত পর্যন্ত এ সহায়তা কার্যক্রম পর্যায়ক্রমে চালিয়ে যাবেন বলে জানায় সে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *