• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

জেলায় ৪ সহস্রাধিক নমুনা সংগ্রহ, কিশোরগঞ্জে নতুন ৪ জন করেনায় আক্রান্ত হলেন

জেলায় ৪ সহস্রাধিক নমুনা সংগ্রহ
কিশোরগঞ্জে নতুন ৪ জন
করেনায় আক্রান্ত হলেন

কিশোরগঞ্জে শনিবারের পরীক্ষার ফলাফলে নতুন ৪ জন করোনায় শনাক্তের খবর পাওয়া গেছে। আর পুরনো পজিটিভ আরো দু’জনের পুনরায় পজিটিভ রিপোর্ট এসেছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান। আর অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আসা একজন রোগী সুস্থও হয়েছেন। নতুন পজিটিভ ৪ জনের মধ্যে করিমগঞ্জে একজন, ভৈরবে দু’জন, আর ইটনায় একজন। সিভিল সার্জন জানিয়েছেন, গত ১৮ মে জেলার বিভিন্ন উপজেলা থেকে মোট ৭১টি নমুনা সংগ্রহ করে ঢাকার মহাখালীর আইপিএইচ ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে দু’জন পুরনো আক্রান্ত রোগীসহ মোট ৬ জনের পজিটিভ এসেছে। নেগেটিভ এসেছে ৬৫টি নমুনা। শনিবার জেলায় কোয়ারেন্টিনে ছিলেন ১২৩ জন, আর আইসোলেশনে ছিলেন ৮৩ জন। এদের মধ্যে ৬ জন অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে এসেছেন। সারা জেলার ১৩ উপজেলা থেকে শনিবার পর্যন্ত মোট ৪ হাজার ১৪৬টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে শনিবার পর্যন্ত পজিটিভ হয়েছিল ২৬৬ জনের, সুস্থ হয়েছেন ১৮৫ জন, আর মারা গেছেন ৮ জন।
শনিবার পর্যন্ত উপজেলাওয়ারি নমুনা সংগ্রহের চিত্রে দেখা যায়, সদর উপজেলায় ৯০২টি নমুনার মধ্যে পজিটিভ হয়েছে ২৬টি। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৭ জন, আর মারা গেছেন একজন। হোসেনপুরে ২৫৩টি নমুনার মধ্যে পজিটিভ ৭টি। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২ জন, আর মারা গেছেন একজন। তবে এখানে ময়মনসিংহ থেকে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন, যাকে জেলার হিসেবের মধ্যে ধরা হচ্ছে না। করিমগঞ্জে ১৪০টি নমুনার মধ্যে পজিটিভ ২৪টি। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৭ জন, আর মারা গেছেন একজন। তাড়াইলে ৪৬৪টি নুমানার মধ্যে পজিটিভ ৩৩টি। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২৮ জন। পাকুন্দিয়ায় ২২৯টি নমুনার মধ্যে পজিটিভ ৮টি। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪জন। কটিয়াদীতে ৩৬৩টি নমুনার মধ্যে পজিটিভ ১৬টি। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১২ জন, আর মারা গেছেন একজন। কুলিয়ারচরে ১৯১ টি নমুনার মধ্যে পজিটিভ ১১টি। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১০ জন, আর মারা গেছেন একজন। ভৈরবে ৭৮৯টি নমুনার মধ্যে পজিটিভ ৭৯টি। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৭ জন, আর মারা গেছেন একজন। নিকলীতে ১৬৩টি নমুনার মধ্যে পজিটিভ ৫ জনের সবাই সুস্থ হয়েছেন। বাজিতপুরে ২১২টি নমুনার মধ্যে পজিটিভ ১৭টি। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৫ জন। ইটনায় ১১১টি নমুনার মধ্যে পজিটিভ ১২টি। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১১ জন। তবে ইটনার একজন ঢাকা থেকে আক্রান্ত হয়ে সৈয়দ নজরুল হাসপাতালে মারা গেছেন। তাকে জেলার হিসেবের মধ্যে ধরা হচ্ছে না। মিঠামইনে ২৩১টি নমুনার মধ্যে পজিটিভ ২৫টি। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২৪ জন। অষ্টগ্রামে ৯৮টি নমুনার মধ্যে পজিটিভ ৩ জনের সবাই সুস্থ হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *