কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকায় নূরুল উলুম মহিলা মাদ্রাসা ও এতিমখানায় এতিমদের মাঝে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী ঈদবস্ত্র বিতরণ করেছেন। রোববার ইফতারের পর জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদির মিয়া, এনডিসি মীর আল কামাহ তমাল ও আরডিসি মো. ফজলে রাব্বী এতিমখানায় গিয়ে ১১০ জন এতিমের হাতে নতুন ঈদবস্ত্র তুলে দেন। এসময় মাদ্রাসার পরিচালক জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি উপস্থিত ছিলেন।
