• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

পজিটিভ থেকে নেগেটিভ হয়ে শিশুর মৃত্যু, কিশোরগঞ্জে করোনা আক্রান্ত হলেন নতুন ১১ জন

পজিটিভ থেকে নেগেটিভ হয়ে শিশুর মৃত্যু
কিশোরগঞ্জে করোনা আক্রান্ত
হলেন নতুন ১১ জন

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে নতুন আরো ১১ জন করোনায় আক্রান্ত হলেন। অন্যদিকে ২২ মাসের এক শিশু করোনা পজিটিভ থেকে নেগেটিভ হয়েও আজ (২৪ মে) রোববার ভোর ৪টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম হাসপাতালে মারা গেছে। শিশুটি ঢাকার শিশু হাসপাতালে পজিটিভ শনাক্ত হয়ে সৈয়দ নজরুল হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তবে শিশুটি কিছু জন্মগত জটিলতায় ভুগছিল বলে সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন।
সিভিল সার্জন জানিয়েছেন, জেলার বিভিন্ন উপজেলা থেকে ১৯ মে ১২৯টি নমুন সংগ্রহ করে মহাখালীর আইপিএইচ ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। ৩টি পেন্ডিং নমুনা ছাড়া আজকে পাওয়া ১২৬টি নমুনার ফলাফলে ১১টি নমুনা পজিটিভ, আর ১১৫টি নমুনা নেগেটিভ হয়েছে। নেগেটিভ নমুনাগুলির মধ্যে মারা যাওয়া শিশুটির নমুনাও রয়েছে। পজিটিভ নমুনাগুলির মধ্যে তাড়াইলে ২টি, পাকুন্দিয়ায় ১টি, কুলিয়ারচরে ১টি, ভৈরবের ৩টি এবং বাজিতপুরে ৪টি। আজ সারা জেলায় কোয়ারেন্টিনে রয়েছেন ১৩০ জন। আর আইসোলেশনে রয়েছেন অন্য জেলা থেকে শনাক্ত হয়ে আসা ৭ জনসহ মোট ৯৫ জন। আজ পর্যন্ত সারা জেলা থেকে মোট ৪ হাজার ৩৭৯টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আর ১৯ মে পর্যন্ত সংগৃহীত নমুনার ফলাফল অনুযায়ী এখন পর্যন্ত জেলায় সংক্রমিত হয়েছেন ২৭৭ জন। আর সুস্থ হয়েছেন মোট ১৮৫ জন। মারা গেছেন ৮ জন। তবে অন্য জেলা থেকে শনাক্ত হয়ে আজকে দু’জন রোগী মিঠামইনে গিয়ে নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *