স্বাস্থ্যবিধি ও সময়বিধির নির্দেশনা অমান্য করে দোকানপাট ও শপিংমল খোলা রাখা ও কেনাকাটার দায়ে কিশোরগঞ্জে তিনটি ভ্রাম্যমাণ আদালত ২১ জনের কাছ থেকে ৪৪ হাজার ৩শ’ টাকা জরিমানা আদায় করেছেন। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঈদ মার্কেট ও শপিংমল খোলা রাখার বাধ্যবাধকতা থাকলেও কোন কোন প্রতিষ্ঠান এর পরও খোলা রেখেছে। এছাড়া কেউ কেউ স্বাস্থ্যবিধি অমান্য করেছেন। এরকম ২১ জনের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। এর মধ্যে জেলা প্রশাসনের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ১৩ জনের কাছ থেকে ৪২ হাজার ১শ’ টাকা, হোসেনপুরে সহকারি কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ৩ জনের কাছ থেকে ১২শ’ টাকা এবং কটিয়াদীতে সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ৫ জনের কাছ থেকে ২শ’ টাকা জরিমানা আদায় করেছেন। এসময় আইন শৃংখলা বাহিনীর সদস্যগণ আদালতকে সহায়তা করেছেন।