• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

“মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন অব ভৈরব”এর ঈদ উপহার বিতরণ

“মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন
অব ভৈরব”এর ঈদ উপহার বিতরণ

# মিলাদ হোসেন অপু :-

“মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশন অব ভৈরব”এর পক্ষ থেকে করোনা দূর্যোগের এই প্রাক্কালে হতদরিদ্র মানুষের নিকট পবিত্র ঈদ উপলক্ষে “ঈদ শেয়ারিং প্রোগ্রাম”এর মাধ্যমে ভৈরবের ১৫০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ২২ মে শুক্রবার ভৈরব সরকারি কেবি পাইলট মডেল হাইস্কুল মাঠে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ, ভৈরব উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ।
সংগঠনের সভাপতি ডা. মো. কামরুল হাসানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি ডা. ফজলে আহমেদ শাকিল, সাংগঠনিক সম্পাদক ডা. মোজাম্মেল হক ঝলক, সাহিত্য সম্পাদক ডা. সোহরাব হোসাইন সৌরভ ও কার্যকরী পরিষদ সদস্য আদনান ফারুক, সংগঠনের অন্যতম উপদেষ্টা ডা. মো. বেনজামিন ও ডা. মাসুদ রানা।
এ সময় প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ বলেন, এই দুর্যোগ মুহুর্তে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশন অব ভৈরব এর সদস্যদের অভিনন্দন জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *