• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে সাবেক এমপির পুত্রের অসহায় দুস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

ভৈরবে সাবেক এমপির পুত্রের অসহায়
দুস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে সাবেক এমপি আলহাজ্ব আবু বক্কর সিদ্দিকের ছেলে ভৈরব উপজেলা আওয়ামী লীগের অন্যতম নির্বাহী সদস্য কবিরুজ্জামান রুমান এর ব্যক্তিগত উদ্যোগে সাড়ে ৪শ অসহায় দুস্থদের মাঝে ঈদ বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ২১ মে বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তার নিজ বাড়ি আবু বক্কর সিদ্দিক ভবনে ঈদের আনন্দ ও খুশি সকলের মাঝে বিলিয়ে দিতে অসহায় ও হতদরিদ্রের হাতে এই বস্ত্র সামগ্রী তুলে দেন। বস্ত্র সামগ্রীর মাঝে রয়েছে শাড়ি, লুঙ্গী, শার্ট ও খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, তেল ইত্যাদি।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক এমপির বড় ছেলে কবিরুজ্জামান রুমান এর বড় ভাই পৌর ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সাবেক সভাপতি রোটারিয়ান হাজী আসাদুজ্জামান জামান, ছোট ভাই ভৈরব সরকারি কে.বি পাইলট মডেল হাই স্কুলের সাবেক অভিভাবক প্রতিনিধি মো. আরমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *