• মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

কিশোরগঞ্জ পৌর মহিলা কলেজে বর্ণাঢ্য বসন্তবরণ

কিশোরগঞ্জ পৌর মহিলা
কলেজে বর্ণাঢ্য বসন্তবরণ

নিজস্ব প্রতিবেদক :

কিশোরগঞ্জ শহরের পৌর মহিলা কলেজে বর্ণাঢ্য আয়োজনে বসন্তবরণ উৎসব করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারি বুধবার দিনব্যাপী অনুষ্ঠানে ছিল নাচ, গান, আবৃত্তি, ফ্যাশন শো এবং বক্তৃতামালা। কলেজ ক্যাম্পাসের বিশাল প্যান্ডেলে আয়োজিত বসন্তবরণ উৎসব হয়ে উঠেছিল হাজার হাজার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, কলেজের প্রাক্তন শিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের এক মিলনমেলা। গানের আয়োজনে ছিল রবীন্দ্র সঙ্গীত, লালন গীতি, হাছন রাজার গান, লোক সঙ্গীত ও আধুনিক গান। গানের সাথে সাথে ছিল শিক্ষার্থীদের একক ও দলীয় নৃত্য। শিক্ষক এবং অতিথিদেরও গানের আয়োজন ছিল। উৎসবের ফাঁকে কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফসা নাদিয়া ও কলেজের অধ্যক্ষ শরীফ আহমেদ সাদী বক্তব্য রাখেন। জেলা প্রশাসক কলেজে একটি হারমোনিয়াম উপহার দেয়ার ঘোষণা দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *