ভৈরবে প্লাটফর্ম অর্গানাইজেশন ডটকম নামের সামাজিক সংগঠনের পক্ষ থেকে অসহায় হতদরিদ্রের মাঝে ঈদ বস্ত্র ও খাদ্যসমাগ্রী বিতরণ করা হয়েছে। ২৩ মে শনিবার এই বিতরণ কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ভৈরব পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলমা আক্কাছ।
সংগঠনের সভাপতি ব্যাংক কর্মকর্তা সুজন মাজহার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ অধ্যক্ষ শরিফ আহম্মদ, ৭নং ওয়ার্ড পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী সোহাগ, হাজী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক লে. মো. আহিদুর রহমান, দৈনিক পূর্বকণ্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক আলাল উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি ও ঈদ বস্ত্র ও খাদ্যসমাগ্রী বিতরণ কমিটির আহবায়ক মওলানা আনাস মাহমুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ বলেন, সারা বিশ্বে এমন মহামারি কেউ কোন দিন দেখেনি। এই দূর্যোগ দীর্ঘস্থায়ী হবে। খেটে খাওয়া অসহায় মানুষের পাশে দাড়াঁতে হবে বিত্তশালীদের। সেই সাথে সামাজিক সংগঠনগুলোর। এই সহযোগীতা যেন সঠিকভাবে অসহায় মানুষের ঘরে পৌঁছে দেয়া হয় সেই আহবান জানান তিনি।
এসময় সকলের উদ্দেশ্য তিনি আরো বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া কোন বিকল্প নেই। সকলের সচেতনতা থেকে আমরা করোনা প্রতিরোধ মোকাবেলা করতে পারবো। এই মহতি উদ্যোগের জন্য সংগঠনের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্লাটফর্ম অর্গানাইজেশন ডটকম সভাপতি সুজন মাজহার বলেন, বিশ্বে মহামারী করোনা ভাইরাস এর ক্লান্তিলগ্নে পবিত্র মাহে রমজান ও ঈদ উপলক্ষে অসহায় মানুষের মুখে হাঁসি ফোটানোর জন্য আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এই প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছি। আজ ২শ পরিবারের ঘরে ঘরে ঈদ বস্ত্র ও খাদ্যসমাগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। এর আগেও আমরা সংগঠনের পক্ষ থেকে ৩শ পরিবারের কাছে খাদ্যসমাগ্রী পৌঁছে দিয়েছি। এছাড়াও আজ ভৈরব সাতমুখি বিলে বেদেপল্লীতে ১৫০ জনকে ইফতার করাবে সংগঠনের পক্ষ থেকে। এসময় সংগঠনের পাশে থাকার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান তিনি।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক সোহরাফ হোসেন মামুন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন, কার্যকরি সদস্য সাইফুল ইসলাম।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আমিনুল ইসলাম। সাইকুল হাদিস মাওলানা আব্দুল আহাদ দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।