• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবের মসজিদের ইমাম- মোয়াজ্জিনদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতণ

 ভৈরবের মসজিদের ইমাম- মোয়াজ্জিনদের
মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতণ

আফসার হোসেন তূর্জা :-

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে ভৈরবের ৪শ ৩১ টি মসজিদের ইমাম -মোয়াজ্জিনদের মাঝে প্রত্যেককে নগদ ৫ হাজার টাকা করে মোট ২১ লাখ ৫৫ হাজার টাকা বিতরন করা হয়েছে । ২২ মে শুক্রবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ নগদ অর্থ তুলে দেন ভৈরব উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা বলেন, করোনা ভাইরাসের কারণে দেশের সকল মসজিদে মুসল্লি সমাগম কম থাকায় মসজিদের আয় কমে গেছে। তাই ইমাম ও মোয়াজ্জিনদেও বেতন বাবদ মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের মসজিদ গুলোতে অর্থ সহায়তা প্রদান করছেন। এরই অংশ হিসেবে ভৈরবেও এ অর্থ বিতরন করা হয়েছে। এ সময় ঈমামদের লক্ষ্য করে তিনি আরো বলেন, ঈদের জামাত খোলা মাঠে পড়ানো যাবেনা। মসজিদে শারীরিক দুরত্ব বজায় রেখে প্রয়োজনে ২/৩ বার জামাত পড়াতে। এছাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া বলেন, দেশে যাতে কেউ অনাহারে না থাকে সেজন্য প্রধানমন্ত্রী পর্যাপ্ত পরিমান ত্রাণ সহায়তা ও নগদ অর্থ বিতরন করছেন। পাশাপাশি এমপি নাজমুল হাসান পাপন এবং উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ও ভৈরবে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। এ সময় তিনি আরো বলেন, যদি কোন মসজিদ এ অর্থ সহায়তা থেকে বাদ পড়ে। তাহলে তারা উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করলে তাদেরকে এ অর্থ সহায়তা প্রদান করা হবে। পরে তিনি সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *