• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে মেঘনায় নৌ পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক

ভৈরবে মেঘনায় নৌ পুলিশের
অভিযানে মাদক ব্যবসায়ী আটক

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে ৪ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভৈরব নৌ থানা পুলিশ। ২২ মে শুক্রবার ভৈরবের মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের নোয়াপাড়া গ্রামের মৃত হাসিম উদ্দিনের ছেলে রাকিবুল হাসান (৩০)।
নৌ পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরর নৌ থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলামের নেতৃত্বে নৌ থানার উপ-পরিদর্শক রেজাউলসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ভৈরববাজার লোহাপট্রি ঘাট এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রাকিবুলকে আটক করা হয়েছে।
এ বিষয়ে ভৈরব নৌ থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটক মাদক ব্যবসায়ী রাকিবুলের দেহ তল্লাশী করে ৪ কেজি গাজাঁ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে ভৈরব থানায় সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *