কিশোরগঞ্জের ১৩টি উপজেলা এবং ৮টি পৌর এলাকায় করোনা সঙ্কটের কারণে সমস্যায় আক্রান্ত পরিবারগুলোর মাঝে সরকারী ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৮ মার্চ থেকে আজ ২২ মে শুক্রবার পর্যন্ত মোট ১ লাখ ৪২ হাজার ৩৫৮টি পরিবারের মাঝে ১৪২ টন ৫৮০ কেজি চাল এবং ২ কোটি ১৯ লাখ ৭৪ হাজার ৫২৭ টাকা বিতরণ করা হয়েছে।