কিশোরগঞ্জ শহরসহ বিভিন্ন উপজেলায় করোনা বিস্তার প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় ২৮ ব্যক্তির কাছ থেকে ৬ হাজার ৪শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ ২২ মে শুক্রবার জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত ৫ জনের কাছ থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। এছাড়া উপজেলা পর্যায়ে কটিয়াদীতে ৪ জনের কাছ থেকে ৮শ’ টাকা, নিকলীতে ২ জনের কাছ থেকে ৩শ’ টাকা, ইটনায় ৭ জনের কাছ থেকে ২ হাজার ৩শ’ টাকা এবং মিঠামইনে ১০ জনের কাছ থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।