• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে এসএসসি ব্যাচ ২০১৩ এর উদ্যোগে কর্মহীন পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

ভৈরবে এসএসসি ব্যাচ ২০১৩ এর উদ্যোগে কর্মহীন পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

# নিজস্ব প্রতিনিধি :-

‘মানুষ মানুষের জন্যে’ এ শ্লোগানকে বুকে ধারন করে ভৈরব সরকারি কে.বি পাইলট হাই স্কুলের এসএসসি ব্যাচ ২০১৩ এর উদ্যোগে করোনার করাল গ্রাসে দিশেহারা গরিব, অসহায় ও কর্মহীন ১শত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ২১ মে বৃহস্পতিবার সকালে পৌর এলাকার গরীব-দুঃখী, অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসএসসি ব্যাচ ২০১৩ এর সাংবাদিক আফসার হোসেন তূর্জা বলেন, করোনার প্রাদুর্ভাবে চারদিকে আজ আতঙ্কিত অসহায় মানুষের আহাজারি। দিনের পর দিন ক্রমেই দীর্ঘ হচ্ছে লকডাউন। গরিব অসহায় খেটে খাওয়া মানুষের ভাগ্যে লেগেছে আগুন। এমনি পরিস্থিতিতে বিপন্ন মানবতাকে জাগ্রত করার প্রয়াসে সম্মিলন ঘটে ভৈরব সরকারি কে.বি পাইলট হাই স্কুলের এসএসসি ব্যাচ ২০১৩ এর বেশ কিছু সংখ্যক তরুন মানবতাবাদী কর্মীর। তাদের অনেকেই ইতোমধ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ কলেজ থেকে কাঙ্খিত ডিগ্রী অর্জন করেছে। কিন্তু এখনো তারা অনেকেই কর্মজীবী নন। তবে কর্মের সন্ধানে আছে। ব্যক্তি পরিচয় জাহিরে তারা কখনই আগ্রহী নন, কর্মের পরিচিতিই তাদের মূল উদ্দেশ্য। প্রতিবছর ঈদুল ফিতরে তারা আয়োজন করেন ইফতার মাহফিলের। কিন্তু বৈশ্বিক মহামারী করোনার বিস্তাররোধে দীর্ঘ লকডাউনের কারনে এবার আর ইফতার মাহফিল না করে গরীব-দুঃখী, অসহায় ও কর্মহীনদের চিহ্নিত করে সাধ্যমত তালিকা প্রস্তুতের মাধ্যমে বাড়ী বাড়ী পৌঁছে দিয়েছে ঈদুল ফিতরের উপহার সামগ্রী। উপহার সামগ্রী হিসেবে প্রতিটি প্যাকেটে ছিল তিন কেজি চাউল, দুই প্যাকেট সেমাই, দুই প্যাকেট নুডলস, চার প্যাকেট গুড়া দুধ ও আধা কেজি চিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *