• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে ৫ সহস্রাধিক মসজিদে অনুষ্ঠিত হবে এবার ঈদের জামাত

কিশোরগঞ্জে ৫ সহস্রাধিক মসজিদে
অনুষ্ঠিত হবে এবার ঈদের জামাত

# মোস্তফা কামাল :-

বর্তমান করোনা সংক্রমণের কারণে সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ঈদগা বা খোলা মাঠে এবার ঈদুল ফিতরের জামাতে নিষেধাজ্ঞা দিয়েছে। মসজিদগুলোতে স্বাস্থ্যবিধি মেনে একাধিক জামাত আয়োজনের পরামর্শ দেয়া হয়েছে। ফলে কিশোরগঞ্জের ১৩ উপজেলার কয়েকশ’ ঈদগায় এবার ঈদুল ফিতরের জামাত হচ্ছে না। জামাত হবে জেলার ৫ হাজার ১২৫টি মসজিদে। জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ফারুক আহমেদ জানিয়েছেন, ঈদগা বা খোলা মাঠের পরিবর্তে স্বাস্থ্যবিধি প্রতিপালন করে প্রতিটি মসজিদে প্রয়োজনে একাধিক ঈদ জামাত আয়োজনের জন্য ইতোমধ্যে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সকল মসজিদ পরিচালনা কমিটিকে নির্দেশনা দেয়া হয়েছে। সরকারের এই নির্দেশনার কারণে এবারই প্রথম কিশোরগঞ্জের ২৭০ বছরের পুরনো ঐতিহাসিক শোলাকিয়া ঈদগায় উপমহাদেশের সর্ববৃহৎ ঈদুল ফিতরের জামাত হচ্ছে না।

প্রায় ৫ হাজার মসজিদকে
আড়াই কোটি টাকা অনুদান

সরকার কিশোরগঞ্জের ৪ হাজার ৯৩৩টি মসজিদকে ৫ হাজার টাকা করে মোট দুই কোটি ৪৬ লাখ ৬৫ হাজার টাকা অনুদান দিয়েছে। জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ফারুক আহমেদ জানিয়েছেন, ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে এসব টাকা হস্তান্তর করা হয়েছে। তারা স্ব স্ব উপজেলার তালিকাভুক্ত মসজিদগুলোকে এসব টাকা প্রদান করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *