• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জ পুলিশ সুপারের দুঃস্থদের মাঝে ঈদবস্ত্র, ঈদ সামগ্রি বিতরণ

কিশোরগঞ্জ পুলিশ সুপারের দুঃস্থদের
মাঝে ঈদবস্ত্র, ঈদ সামগ্রি বিতরণ

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) দুই শতাধিক দুঃস্থ পরিবারের মাঝে ঈদবস্ত্র ও ঈদ সামগ্রি বিতরণ করেছেন। আজ (২২ মে) শুক্রবার পুলিশ লাইন্সে বর্তমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে নারীদেরকে শাড়ি, পুরুষদেরকে লুঙ্গিসহ সেমাই, দুধ, চিনি, মাস্ক, সাবান ইত্যাদি বিতরণ করেছেন। সামনেই ঈদ। ফলে ঈদ সামগ্রির পাশাপাশি শাড়ি-লুঙ্গি পেয়ে সবাই সন্তোষ প্রকাশ করেছেন। এসময় পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরীসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *