• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জ পৌর মেয়র ত্রাণ দিলেন খতিবদের

কিশোরগঞ্জ পৌর মেয়র
ত্রাণ দিলেন খতিবদের

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ খতিবদের মাঝে ত্রাণ ও ঈদ সামগ্রি বিতরণ করেছেন। তিনি আজ (২২ মে) শুক্রবার সকালে শহরের কানিকাটা এলাকায় ২৮০ জন খতিবের মাঝে ১০ কেজি চিকন চালসহ পোলাও চাল, ডাল, তেল, চিনি, দুধ ও সেমাই বিতরণ করেছেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ। মেয়র মাহমুদ পারভেজ তার সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, খতিবরা তার কাছে ত্রাণ সহায়তা চাননি। কিন্তু তারাও বর্তমান করোনা সঙ্ককটের কারণে অন্যান্য পেশার মানুষের মতই সমস্যায় রয়েছেন। সেই কথা ভেবেই তিনি ব্যক্তিগত উদ্যোগে এসব ত্রাণ ও ঈদ সামগ্রি প্রদান করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *