• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:২৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

পাগলা মসজিদের দানবাক্সে মিলেছে ১৯ বস্তা টাকা

মাদ্রাসার ছাত্র-শিক্ষকগণ টাকা পৃথক করার কাজ করছেন -পূর্বকণ্ঠ

পাগলা মসজিদের দানবাক্সে
মিলেছে ১৯ বস্তা টাকা

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক পাগলা মসজিদের ৮টি দানবাক্সের এবার পাওয়া গেছে ১৯ বস্তা টাকা। আজ ৬ মে শনিবার সকাল ৮টায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম ফরহাদ চৌধুরীর নেতৃত্বে আইন শৃংখলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এরপর সেখানে রূপালী ব্যাংকের ডিজিএম শাহীদুর রহমান এবং ব্রাঞ্চ ম্যানেজার ও এজিএম রফিকুল ইসলামও উপস্থিত হন।
টাকাগুলো মসজিদের দোতলার ফ্লোরে ঢেলে মূল্যমান অনুযায়ী আলাদা করা হচ্ছে। এই কাজে পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্সের ছাত্র-শিক্ষক অংশ নিয়েছেন। এর আগে গত ৭ জানুয়ারি দানবাক্সে পাওয়া গিয়েছিল ৪ কোটি ১৮ লাখ ১৬ হাজার ৭৪৪ টাকা। সঙ্গে ছিল বিদেশী মুদ্রা এবং সোনা ও রূপার গহনা। এবারও বিদেশী মুদ্রা এবং গহনা পাওয়া গেছে। তিনমাস অন্তর দান বাক্সগুলো খোলা হয়। কখনও বিভিন্ন কারণে কিছুটা বিলম্বও হয়। এসব টাকা রূপালী ব্যাংকে মসজিদের হিসাবে জমা করা হয়। নানা এলাকার মানুষ তাদের মানত হিসেবে পাগলা মসজিদে দান করে থাকেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *