• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে কিন্ডারগার্টেন এর শিক্ষক ও স্টাফদের মাঝে ইউএনও’র ঈদ উপহার

ভৈরবে কিন্ডারগার্টেন এর শিক্ষক ও
স্টাফদের মাঝে ইউএনও’র ঈদ উপহার

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে কিন্ডারগার্টেন এর শিক্ষক ও স্টাফদের মাঝে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা’র ব্যক্তিগত উদ্যোগে ঈদ উপহার নগদ টাকা ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ২১ মে বৃহস্পতিবার ভৈরবে কিন্ডারগার্টেন এর শিক্ষক ও স্টাফদের ১৩০ জনের পরিবারের মাঝে এই নগদ টাকা ও খাদ্যসমাগ্রী পৌঁছে দেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, সরকারের ঘোষনা অনুযায়ী দীর্ঘদিন যাবত সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠান বন্ধ থাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্টাফদের ঠিক সময় বেতন পরিশোধ করতে পারছে না। কিন্ডারগার্টেন শিক্ষক ও স্টাফদের বেতন বেশি হয় না। তারা মধ্যবিত্ত পরিবার। কারো কাছ থেকে চেয়েও খেতে পারে না। তাই উপজেলা প্রশাসন এর উদ্যোগে স্থানীয়দের সহায়তায় নগদ অর্থ এবং চাল, ডাল, তেল, লবন ইত্যাদিসহ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এদের প্রত্যেকের বাড়িতে এই সহায়তা পৌঁছে দেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *