• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ

ভৈরবে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের
মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে ৪২ জন সুবর্ণকার্ড ধারী বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
২১ মে বৃহস্পতিবার  উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে এই সহায়তার নগদ টাকা ও খাদ্যসামগ্রী তাদের হাতে তুলেদেন উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা।
 এবিষয়ে নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, সারাদেশে করোনা প্রাদুর্ভাবের ক্রান্তিকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার অসহায় হতদরিদ্র মানুষ না খেয়ে থাকবেন। এ পর্যন্ত ভৈরব ১২ হাজারেও বেশি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ২১ মে বৃহস্পতিবার জন সুবর্ণকার্ড ধারী বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের পরিবারের মাঝে নগদ ৫শ টাকা ও ১০ কেজি চাল,  ১ কেজি ডাল, ২ কেজি আলু বিতরণ করা হয়েছে।
নিয়মিত এ সহায়তা অব্যহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *