প্রধানমন্ত্রী অভিপ্রায় অনুযায়ী জেলা প্রশাসনের উদ্যোগে কিশোরগঞ্জের ১৩টি উপজেলা ও ৮টি পৌর এলাকায় করোনা সঙ্কটে বিপদগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৮ মার্চ থেকে আজ (২১ মে) বৃহস্পতিবার পর্যন্ত সারা জেলায় ১ লাখ ৩০ হাজার ২৮৯টি পরিবারের মাঝে মোট ১৩০ টন ৮৯০ কেজি চাল ও ২ কোটি ৬ লাখ ৫৩ হাজার ৬৬৪ টাকা বিতরণ করা হয়েছে। এ ধরনের ত্রাণ তৎপরতা অব্যাহত থাকবে বলে জানা গেছে।