• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:১১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

শর্ট সার্কিটের আগুনে সিলিন্ডার বিস্ফোরণে সব পুড়ে ছাঁই

শর্ট সার্কিটের আগুনে
সিলিন্ডার বিস্ফোরণে
সব পুড়ে ছাঁই

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ সদর উপজেলার একটি গ্রামে এক কৃষকের বাড়িতে আগুন লাগে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে। এরপর আগুনের তাপে ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। মুহুর্তে আগুন ভয়াবহ রূপ নেয়। কিছুক্ষণের মধ্যেই টিভি, ফ্রিজ, আসবাব আর পুরো ঘরসহ সবকিছু পুড়ে ছাঁই কৃষক দিলু হোসেনের। ফায়ার সার্ভিসকেও খবর দেয়ার সময় হয়নি। আগুন নেভাতে যাওয়া দিলু হোসেনের বড়ভাই বাচ্চু মিয়াসহ (৪৮) কয়েকজন সিলিন্ডার বিস্ফোরণের শব্দে ছুটে পালাতে গিয়ে আহত হয়েছেন।
গতকাল শুক্রবার (২৮ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়নের বলাকিপুর গ্রামে এই ভয়াবহ অগ্নিকা-ের সূত্রপাত হয়। এতে আনুমানিক ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষক দিলু হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *