• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে পেশাগত সেফটি দিবস পালিত

জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবসের র‌্যালি -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে পেশাগত
সেফটি দিবস পালিত

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ ২৮ এপ্রিল শুক্রবার সকালে জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে কালেক্টরেট প্রাঙ্গন থেকে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম ফরহাদ চৌধুরী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক মোফাখখারুল ইসলাম, এনডিসি সুশান্ত সিংহ প্রমুখ।
এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘নিশ্চিত করি শুভকর্ম পরিবেশ, গড়ে তুলি স্মাার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মোস্তাক সরকার ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. মাহবুবুর রহমান ছাড়াও বক্তব্য রাখেন জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, সাংবাদিক আলম সারোয়ার টিটু, মটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কাইয়ুম প্রমুখ।
সভায় বলা হয়, প্রতিটি কর্মক্ষেত্রে নিরাপদ কর্মপরিবেশ গড়ি তুলতে হবে। এর প্রাথমিক দায়িত্ব হচ্ছে প্রতিটি প্রতিষ্ঠানের মালিক বা কর্তৃপক্ষের। এরপর কলকারখানা পরিদর্শন কর্তৃপক্ষসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্ব পালন করতে হবে। অনিরাপদ পরিবেশের কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটে। অনেকে হতাহত হয়। যারা পঙ্গুত্ব বরণ করে, তাদের বাকি জীবনটা হয় খুবই দুঃসহ। অনিরাপদ পরিবেশের কারণে দেশে অনেক বড় বড় দুর্ঘটনা ঘটেছে। এরকম ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, সেব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। এছাড়া যুক্তিসঙ্গত কর্মঘন্টাও সবাইকে মেনে চলতে হবে বলে বক্তাগণ উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *