• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে নতুন করে করোনায় আক্রান্ত ৯ জন

একজন নেগেটিভ নমুনাধারীসহ মারা গেছেন দু’জন

কিশোরগঞ্জে নতুন করে
করোনায় আক্রান্ত ৯ জন

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে নতুন করে করোনায় ৯ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান। আর পজিটিভ থেকে নেগেটিভ হওয়া একজন রোগীসহ মারা গেছেন দু’জন। সিভিল সার্জন জানিয়েছেন, ১৭ মে বিভিন্ন উপজেলা থেকে ৮৪টি নমুনা সংগ্রহ করে মহাখালীর আইপিএইচ ল্যাবে পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য। আজ (২১ মে) বৃহস্পতিবার প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, এদের মধ্যে নতুন করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১৭ মে মারা যাওয়া মিঠামইনের রফিকুল ইসলামের (২৭) নমুনাও রয়েছে। পজিটিভ ৯ রোগীর মধ্যে সদর উপজেলায় ১ জন, পাকুন্দিয়ায় ২ জন, ভৈরবে ৫ জন এবং মিঠামইনের মৃত রফিকুল ইসলাম। আর দু’জন পুরনো রোগীর নমুনাও পুনরায় পজিটিভ এসেছে। ফলে নেগেটিভ হয়েছে ৭৩টি নমুনা।
তবে ঢাকা থেকে করোনা সংক্রমিত হয়ে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া ইটনার জয়সিদ্ধি গ্রামের রোগী হুমায়ন সিদ্দিকীর (৫২) কাছ থেকে ১৭ মে সংগ্রহ করা নমুনাও নেগেটিভ হয়েছে। কিন্তু আজ বিকালে তিনি মারা গেছেন। এ ব্যাপারে সিভিল সার্জন বলেছেন, এই রোগী করোনায় সংক্রমিত ছিলেন। ফলে একটি পরীক্ষায় নেগেটিভ হলেও তিনি করোনা জটিলতায়ই মারা গেছেন। তার ডায়াবেটিসসহ কিছু জটিল রোগও ছিল। তবে তার নমুনা নেগেটিভ হওয়ায় দাফন করার ক্ষেত্রে করোনা রোগীদের মত বিশেষ ব্যবস্থা অবলম্বন করতে হবে না। আর মিঠামইনের ঘাগড়া এলাকার রফিকুল ইসলাম (১৭) করোনা উপসর্গ নিয়ে গত ১৭ মে দুপুর ২টার দিকে সৈয়দ নজরুল হাসপাতালে ভর্তি হয়ে বিকাল ৪টার দিকে মারা যান। আজ কোয়ারেন্টিনে আছেন ১২৩ জন, আর আইসোলেশনে আছেন অন্য জেলা থেকে সংক্রমিত হয়ে আসা ৬ জনসহ মোট ৭৫ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *