• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরব বিছাস এর প্রয়াত সদস্যদের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরব বিশ্ব বিদ্যালয় ছাত্র সংসদ এর আয়োজনে সংগঠনের প্রয়াত সদস্যদের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মেডিকেল স্টুডেন্ট’স এসোসিয়েশন অব ভৈরব এর সহযোগীতায় ২৬ এপ্রিল বৃহস্পতিবার দিনব্যাপি ভৈরব পৌর শহরের পঞ্চবটি নতুন রাস্তা এলাকায় বলাকা আইডিয়াল স্কুল প্রাঙ্গণে এই ক্যাম্পিংয়ের আয়োজন করা হয়।
ভৈরব বিছাস এর সভাপতি নাসার মাহমুদ জাহিনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব পৌর মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প.প. কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ, উপজেলা বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আতিক আহম্মেদ সৌরভ, পৌর ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মমিনুল হক রাজু প্রমুখ।
বিছাস এর সাধারণ সম্পাদক রাসফিকুজ্জামান একান্ত’র সঞ্চালনায় বিশ্ব বিদ্যালয় ছাত্র সংসদের প্রবীণ ও নবীণ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় উদ্বোধনী এক আলোচনা সভায় বক্তারা বলেন, বিছাস সৃষ্টি লগ্ন থেকেই মানুষের পাশে ছিল। ৯০ দশকে বিছাসের মেডিকেল ক্যাম্প ভৈরবের মানুষের মাঝে ব্যাপক সারা ফেলে ছিল। আবারো দীর্ঘদিন পর পুনরায় শুরু হওয়া এই উদ্যোগেকে অতিথিবৃন্দ স্বাগত জানান। উপস্থিত সবার একটাই ইচ্ছা মেডিকেল ক্যাম্পিং নিয়মিত যেন চলে। এর ধারাবাহিকতা যেন বিছাস অব্যহত রাখে। পর্যায়ক্রমে যেন পৌরসভার ১২ টি ওয়ার্ড ও উপজেলার ৭ ইউনিয়নে এই ক্যাম্পিং চালিয়ে যায় বক্তারা এই প্রত্যাশা ব্যক্ত করেন।
এ বিষয়ে বিছাস সভাপতি নাসার মাহমুদ জাহিন জানান, আমাদের মেডিকেল ক্যাম্পিং সফল হয়েছে। দিন ব্যাপি এই ক্যাম্পিংয়ে প্রায় ১৩শ ৫০ জন রোগী দেখা হয়েছে।
ভৈরবের সুনামধন্য শিশু বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, সার্জারি বিশেষজ্ঞ, দন্ত ও চক্ষু বিশেষজ্ঞসহ অন্যান্য বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ দিনভর রোগী দেখেছেন। এসময় প্রায় সব ধরণের রোগীকেই আমরা বিন্যামূল্যে ফ্রি ট্রিটমেন্টসহ প্রয়োজনীয় কিছু ঔষুধও দিয়েছি। এ ছাড়া ফ্রী ব্লাড গ্রুপ পরীক্ষাও করা হয়েছে।
তিনি আরো বলেন ডাক্তারদের মধ্যে উপস্থিত ছিলেন,
শিশু বিশেষজ্ঞ ডা. হাবিবুর রহমান, মেডিসিন বিশেষজ্ঞ ডা. নজরুল ইসলাম, ডা. মিজানুর রহমান কবির, ডা. সৈয়দ এহসানুল হক ইমন, ডা. রাজু সরকার, ডা. মাসুদ রানা, গাইনি বিশেষজ্ঞ ডা. সুমাইয়া রহমান ও ডা. উম্মে হানি, দন্ত বিশেষজ্ঞ ড. আতিক রহমান, চক্ষু বিশেষজ্ঞ ডা. মো: কামরুল হাসান, সার্জারি বিশেষজ্ঞ ডা. ইমরান মাহমুদ চৌধুরি। মেডিকেল ক্যাম্পিং শেষ সন্ধ্যায় চিকিৎসকদের বিছাস এর পক্ষ থেকে সম্মাননা স্মারক দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *