• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

দ্বিতীয় শ্রেণীর ছাত্রীর ধর্ষক এখন কারাগারে

দ্বিতীয় শ্রেণীর ছাত্রীর
ধর্ষক এখন কারাগারে

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীর ধর্ষক এখন কারাগারে। সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের চৌধুরীহাটি গ্রামের ধর্ষক আব্দুল কুদ্দুছকে (৫০) বুধবার রাতে করিমগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। ২৭ এপ্রিল বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ।
গত সোমবার সকাল ১১টার দিকে ওই ছাত্রীকে তার খালি বাড়িতে ঘরে ঢুকে চকলেট খাইয়ে ধর্ষণ করে আব্দুল কুদ্দুছ। এসময় মেয়েটির চিৎকার শুনে প্রতিবেশিরা তাকে উদ্ধার করে এবং শহরের জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মেয়েটির বাবা মঙ্গলবার সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে বুধবার রাতে ধর্ষককে করিমগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *