• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কুলিয়ারচরে কৃষক হত্যার আসামী আলম র‌্যাবের হাতে গ্রেফতার

কুলিয়ারচরে কৃষক
হত্যার আসামী আলম
র‌্যাবের হাতে গ্রেফতার

# নিজস্ব প্রতিবেদক :-
ইভটিজারদের হাতে কৃষক আবু বকর (৫৭) খুনের মামলার আসামীকে তিন মাস চারদিন পর র‌্যাব গ্রেফতার করেছে। তিনি হলেন কুলিয়ারচরের মুজরাই গ্রামের আলম মিয়া (৪২)। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার গভীর রাতে বাজিতপুরের জোয়ারিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। তাকে আজ ২৬ এপ্রিল বুধবার কুলিয়ারচর থানায় সোপর্দ করা হলে আদালতে চালান দেয়া হয়।
কয়েক ছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করার দায়ে গত ১৯ জানুয়ারি বখাটেরা কৃষক আবু বকরকে পিটিয়ে হত্যা করেছিল। এ ঘটনায় নিহতের ছেলে বায়েজিদ বাদী হয়ে কুলিয়ারচর থানায় স্থানীয় বাবুল (১৯), রিসাদ (১৮), পারভেজ (১৯) ও রিসাদের বাবা আলম মিয়াকে আসামী করে ২১ জানুয়ারি মামলা করেছিলেন। কুলিয়ারচর থানার ওসি মো. গোলাম মোস্তফা জানিয়েছেন, এ মামলায় রিসাদ ও বাবুলকে আগেই গ্রেফতার করা হয়েছিল। পারভেজকে গ্রেফতার করা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *