• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

কিশোরগঞ্জে ভ্রাম্যমাণ
আদালতের জরিমানা

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে বাড়তি দামে পণ্য বিক্রি, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি এবং স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৫ ব্যবসায়ী ও ক্রেতার কাছ থেকে ভ্রাম্যমাণ আদালত ২৩ হাজার ৪শ’ টাকা জরিমানা আদায় করেছেন। এর মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফসা নাদিয়ার নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত শহরতলির সগড়া বাজার ও লক্ষ্মীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ৫ জনের কাছ থেকে ৫ হাজার ৯শ’ টাকা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বী ও মাহমুদুল হাসানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত জেলা শহরের পৌর মার্কেটসহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১০ জনের কাছ থেকে ১৭ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করেছেন। অভিযানে সেনা বাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যগণ সহায়তা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *