• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে ৪৪৮ বোতল ফেন্সিডিল সহ মাদককারবারি আটক

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জ ভৈরবে ৪৪৮ বোতল ফেন্সিডিল সহ এক মাদক কারবারি আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের সদস্যরা। ২৫ এপ্রিল মঙ্গলবার রাত সাড়ে তিনটায় পৌর শহরের পঞ্চবটি এলাকায় অভিযান পরিচালনা করে সাব্বির মিয়া (২৩) কে আটক করা হয়।
সাব্বির মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ার কাশিনগর লিচু বাগান এলাকার আবু সায়েদ মিয়ার ছেলে।
এ বিষয়ে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের সিনি. সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী জানান,মঙ্গলবার ৩.৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব পৌর শহরের পঞ্চবটি বালুর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো. সাব্বির মিয়াকে আটক করা হয়েছে। এসময় সাব্বিরের ভাড়া বাসা তল্লাসী করে ৪শ ৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে জব্দ করা হয়।
তিনি আরো জানান, সাব্বির দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ফেন্সিডিল ও স্কাফ সংগ্রহ করে ভৈরব’সহ দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *