• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

এনআরবিসি ব্যাংকের অভিনব ঈদ সেলামি

ভৈরবের ছনচড়া এতিমখানায় ঈদ সেলামি প্রদানের দৃশ্য -পূর্বকণ্ঠ

এনআরবিসি ব্যাংকের
অভিনব ঈদ সেলামি

# নিজস্ব প্রতিবেদক :-
ঈদ আসলেই শিশুরা বড়দের কাছ থেকে ঈদ সেলামির প্রত্যাশায় থাকে। সেলামি হিসেবে নগদ টাকা পেয়েও থাকে। কিন্তু সমাজে অনেক সুবিধা বঞ্চিত শিশু আছে, যাদের ভাগ্যে কোন ঈদ সেলামি জোটে না। এদের মত ভাসমান অসহায় বয়স্ক মানুষও আছেন। এবার ঈদ সেলামি নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে এনআরবিসি ব্যাংক কিশোরগঞ্জ এরিয়া অফিস। ব্যাংকের কর্মকর্তারা বিভিন্ন এলাকায় গিয়ে ছিন্নমূল ও এতিম শিশু এবং ভাসমান বৃদ্ধ-বৃদ্ধার হাতে ঈদ সেলামির টাকা তুলে দিয়েছেন। তাও আবার চকচকে নতুন নোট। দেয়া হয়েছে ১০ টাকা থেকে ২০০ টাকার পর্যন্ত নতুন নোট।
ব্যাংকের কিশোরগঞ্জ এরিয়া অফিস প্রধান রকিবুল হাসান জানান, সৃজনশীল ও মানবিক ব্যাংকিং কার্যক্রমের দৃষ্টিকোণ থেকে এনআরবিসি ব্যাংক কিশোরগঞ্জ এরিয়া অফিস এই ঈদ সেলামি কার্যক্রম হাতে নিয়েছে। কয়েক বছর ধরেই এটি করা হচ্ছে। এরিয়া অফিসের অধীন কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ২২টি শাখার উদ্যোগে ঈদের দিন নামাজের পর কর্মকর্তারা বিভিন্ন এলাকায় গিয়ে দুই সহস্রাধিক শিশু ও বৃদ্ধ-বৃদ্ধার হাতে ঈদ সেলামি তুলে দিয়েছেন। সেলামির নতুন টাকা হাতে পেয়ে এসব শিশু ও সুবিধা বঞ্চিত মানুষদের মুখে যে হাসির রেখা ফুটে উঠেছে, এর মধ্যেই এনআরবিসি ব্যাংকের আনন্দ আর সাফল্য। তিনি জানান, এই সেলামি প্রদান কর্মসূচীর সঙ্গে সম্পৃক্ত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডিজিএম মো. বিল্লাল হোসেন ও জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডের বিশেষজ্ঞ মনিরুল হক শাকিল। এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম আউলিয়া, উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ আলী চৌধুরী মামুন, ব্যাংকের রিটেইল প্রধান ইমরোজ মাহমুদ চৌধুরীসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তাগণ এ ধরনের সৃজনশীল কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *