• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে ৮শ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

ভৈরবে ৮শ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

# মো. আল আমিন টিটু :-

ভৈরবে পৌর আওয়ামী লীগ নেতা ফরহাদ আহমেদ এর উদ্যোগে ৮শ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ২০ মে বুধবার সকালে পৌর শহরের চন্ডিবের এলাকায় অবস্থিত চিড়ার মিল থেকে সমাজের অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদ উপহার হিসেবে প্রত্যকের জন্য রয়েছে প্রায় ১৭ কেজি নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। খাদ্যসমাগ্রীর মধ্যে রয়েছে চাল, আলু, পেঁয়াজ, তেল, চিনি ও সেমাই। ঈদ উপহার পেয়ে সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষের মুখে হাসি ফুটে উঠেছে। খাদ্যসমাগ্রী বিতরণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া, উপজেলা প.প. কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ , পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ,  এমএম ব্রাদার্স চেয়ারম্যান হাজী মাছুম আহমেদ, লায়ন্স ক্লাব ভৈরব বেইলি গার্ডেনের সাধারণ সম্পাদক হাজী শামীম আহমেদ, অত্র ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ সভাপতি হাজী মোমেন, সাধারণ সম্পাদক মো. শাহেদ আলী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *