• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরব শতাধিক অসহায় পরিবার পেল পার্থিব পরিবারের ঈদ উপহার

# মিলাদ হোসেন অপু :-
সবার মধ্যে ঈদের আনন্দ আসুক, ধনী গরীব সবাই যেন এক সারিতে বসুক এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জ ভৈরবে শতাধিক অসহায় পরিবারের মাঝে ভৈরবের জনপ্রিয় নাট্য সংগঠন পার্থিব পরিবারের পরিবারের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ২১ এপ্রিল শুক্রবার উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার বিতরণ করেনন ভৈরব উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জুলজাস হোসেন সৌরভ।
পার্থিব নাট্য সংগঠনের সভাপতি মিজানুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পার্থিব নাট্য সংগঠনের প্রতিষ্ঠাতা ও জনপ্রিয় নাট্য নির্মাতা পার্থিব মামুন, সাধারণ সম্পাদক মনির চৌধুরী, সংগঠক মাছুম খান ও আব্দুল মজিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অসহায় ১২০ পরিবারের প্রত্যেকের মাঝে ঈদ উপহার ১ কেজি গরুর মাংস, ১ কেজি পোলাও চাউল, ১ কেজি আলু ও আধা কেজি তেল বিতরণ করা হয়েছে।
এসময় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ধনীদের জন্য ঈদ হচ্ছে গরীবের মুখের হাসি ফুটানো। আর ঈদের দিন ভাল খাবার গরিবরা খেতে পারছে এটা অনেক খুশির বিষয়। পার্থিব পরিবার যতটুকুই তাদের উপহার হিসেবে দিতে পেরেছে এতে মনে তৃপ্তি পাওয়া যাবে। পার্থিব পরিবার শুধু নাটকেই সীমাবদ্ধ নয়। সামাজিক ভাবেও দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *